বাংলাদেশ নারী হকি
টাইব্রেকারে সিঙ্গাপুরকে হারিয়ে নবম বাংলাদেশ
এশিয়ান গেমসের নারী হকিতে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম স্থান অর্জন করেছে বাংলাদেশ। শুক্রবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশের মেয়েরা।